📻  মহালয়া ✒️
বাঙালির মহালয়ায় আগমনীর আগমনে

মা দূর্গার চণ্ডীমন্ত্র
জাগো দূর্গা চীৎকারে আকাশ কাঁপাতো 

বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র।
কি গরীব কি জমিদার দশটা গ্রাম খুঁজলে

একটিও না পাবে
রেডিও নাকি তার নাম
তাতে মহিষাসুর বধ হবে।
অসুর নিধন হোক বা না হোক

মহিষাসুরমর্দিণী শুনতে গ্রাম পাগল
জগদীশ বাবু বোঝেনি তখন
বানীকুমার বাজাবে ঢোল।
গুগলিয়েলবো মার্কনি
তার জোড়াজুড়ি করে দেখালো
বিজ্ঞানী হেনরিক তার খুলে
বেতার করে দিল।
চাকুরীয়া মাইতি জেঠু
গ্রামে প্রথম রেডিও আনে
বাক্সের ভিতর লুকিয়ে রাখে
লুকিয়ে খবর শোনে।
সাত বছর বয়স তখন যন্ত্রে
মানুষ কেমন কথা কয়
আমার আগ্রহ শুধু যন্ত্র
মানুষ ভেতরে মোটেই নয়।
পাড়ার প্রিয় মানুষ জন
বুধবার সন্ধ্যায় যাত্রা শোনে
বাক্স থেকে রেডিও বেরোয়
টেবিলে বসে সসম্মানে।
মহালয়া আসলো যেই
রাতভর ঘুম নিল কেড়ে
বসার জায়গা অকুলান
রাত তিনটায় পাড়া আসছে দৌড়ে।
রেডিও হঠাৎ হলো খারাপ
মহালয়ার ভোর চারটায়
মহাবিপদ পাড়ার মানুষ
সবাই করে হায় হায় ।
সবার হলো ভীষণ রাগ
কেমন রেডিও আনলো কিনে
রেডিও সারাবো বললাম
জেঠুর কানে কানে ।
পাগল বাচ্চা রেডিও সারাবে
জেঠু  ভীষণ রেগে গেল
সবাই বলে দাও না তাকে
খারাপ যখন হতে পারে ভালো।
তাড়াতাড়ি  জেঠুর টর্চ খুলে
ব্যাটারী পাল্টে দিলাম
মহালয়া শুনলো সবাই
সার্টিফিকেট পেয়ে ইঞ্জিনিয়ার হলাম!!
            📻📻📻📻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *