Blog

আমি তোমায় চিনি

আমি তোমায় চিনি =ভীড়ে কোলাহলে ঘরে বাইরে তুমি আমার চেনানজরবন্দি আছি আমি তবু তুমি আমায় চেন নাসোহাগ ভরা তোমার হাতের রান্না জিভে জল আনেসুখী সংসারে দুটি প্রাণী বিরোধ কোথায় কে জানেআমি চারা তুলি তুমি রোপন কর তুমি বাঁধ আঁটি আমার বোঝাতবুও যদি চেননা আমায় গল্প বোঝা খুব সোজাহাড়ে হাড়ে চিনেছি জানতে পারিনি কি আছে তোমার মনেচোখে চোখে প্রশ্ন তোমার চোখ কি আমায় চেনেস্বভাবের অভাব আছে আমার বুঝতে বাকি নেইসহজ কথা খোলসা করে বলতে বাধা কলঙ্ক ঢাকতেইচাঁদের কলঙ্ক আছে তবুও সে আমায় চেনেদুটি হৃদয় জোড়া তবু কেন চেন না বড্ড ব্যাথা মনে।।

Blog

এ কেমন দেশ

এ কেমন দেশ=কেন আমি বলবো কথা কেউ যদি না শোনে ভাষনবিপথগামী দেশের মানুষ শিথিল হয়েছে প্রশাসনবোঝা দায় কে কি চায় চাওয়ার কোথায় শেষআমলা ভাষন মারে কানে তুলো মায়ের ভোগে দেশজীবন শেষ না সময় শেষ বিচারে কোন জনবাঁচতে চাইলেও বাঁচতে দেয়না আমার প্রিয় স্বজনপাঁকাল যত জলের গভীরে কাদা সেলাই করেএকটাও সত্য নাই কোথা একশো মিথ্যার ধারেজল জঙ্গল ছেড়ে পালায় পশু পাখি দ্যাখে মানুষের দলআম্পায়ার নিজের হাতে দিচ্ছে তুলে গোলকিপারের হাতে বল।।

Blog

জন্মদিনের শুভেচ্ছা

জন্মদিনের শুভেচ্ছা=আমার জন্মদিন কাউকে বলিনি কখনো কোন যুগে মায়ের উদরে ছিল আমার ভ্রুনকেবলমাত্র মাই জানে সন্তানের জন্ম তারিখ সনঅন্ধকারে হাতড়ে বেড়াই স্বর্গবাসী মায়ের মনভুমিষ্ঠ হওয়ার অপেক্ষায় অনেক সময় কেটে গেছেকালে কালে রং মেখে মুখোশ পরে ছায়া সং সেজেছেরঙিন উপহারের ডালি পেয়েছি বছর বছর অনেকবারমনে রাখিনি কোনোদিন দায় আমারশুভেচ্ছা জানাবারএগলি ওগলি পথঘাট পারাবার চারিধার অনবরত পথচলাঅপেক্ষায় থাকি খোলা রাখি আমার ঘরের জানালামুখ বাড়ায়নি কেউ ভালোবাসা দিতে বহু বছর পারতবুও আমি দায়বদ্ধ জন্মদিনে শুভেচ্ছা জানাবারবোধহয় সময় আসেনি পেতে বড় কোন খবরনতুন পুরোনোর আলোয় কালো পড়েছে কারো

Blog

সুরের মায়াজাল

সুরের মায়াজাল=সুরের মায়ায় বেঁধেছ আমায় কে তুমি সোনার মেয়ে কোথায় পেয়েছ এই দৈব স্বর ওগো সোনার মেয়ে কোথায় ঘর কে মাতা পিতা কি তাঁদের নাম শ্রদ্ধা জানাই করজোড়ে জানাই তাঁদের প্রনাম পাষান হৃদয়ে বিরহের জ্বালা ভাঙা খঞ্জনি বাজাই ছেঁড়া তারে সুরের যাদু বল মেয়ে আমি কোথায় পাই পাগল করেছে তোমার সুর হৃদয় মেলেছে পাখা দাঁড়িয়ে আছি পথপাশে সুরের আশায় কবে পাবো দেখা।।

Blog

কালের ফাঁস

কালের ফাঁস=(স্বপ্নমায়া ২৫/৩/২৬)পড়েছি কালের যাঁতাকলে জড়াচ্ছি ছলনার জালে অহরহখবর নেয় কুশল জানতে চায় প্রজাপতি প্রত্যহআমি কি সদ্য ফোটা ফুল নাকি পচা ডোবার জলএকটি জীবন খুঁজতে আমি ভয়ানক অসফলএফুল সেফুল মধু ছাড়া করে না কোনো বন্ধনমধু না পেয়ে সে জানাতে চায় না কোনো অভিনন্দনআমি বেঁধেছি জীবনের গান সবই বোধ হয় বেসুরোআকাশ বাতাস কাঁদে না মন কাঁদেনা কারোঘুরপাক খাচ্ছি শুধু গ্রহ গ্রহান্তরে সূর্য কোথায় পাইঅনির্দিষ্টকালের জন্য বারবার হারিয়ে যাইরোজ খোঁজা প্রজাপতি মধু পেলেও পেতে পারেতাইতো আমি হারিয়েও হারিনি আছি বেঁচে প্রজাপতির তরে।।