Blog

স্বপ্নমায়া সাহিত্য সংস্থা

দিদি মার্জনা করবেন। ২৪ মে শিলিগুড়ি অরবিন্দ সভাকক্ষে আমি যেতে পারবোনা। এই আবদারের জন্য ক্ষমা করবেন।এই প্রসঙ্গে একটি শুভেচ্ছা বার্তা পাঠালাম। সভাকক্ষে এটি পঠিত হলে খুব আনন্দ পাবো। = শুভেচ্ছা জানাই= কাঁথি থেকে শিলিগুড়ি মাত্র সাতশো সাতাশ কিলোমিটার , মন বলছে কাছে, শরীর বলছে দূর, এ যে দুস্তর পারাবার । বই পড়া লেখার পরে, কবিদের সঙ্গে মিলতে ইচ্ছে করে, ইচ্ছে থাকলেও উপায় কই, এত পথ যাই কেমন করে ? আনন্দ সবার হবে চোখে চোখে, মন ভরবে না আমার , পরে অচেনায় নেবো চিনে, যদি ইচ্ছা থাকে সবার । ফেসবুক লাইভে দেখবো যখন, খুশীতে ভরবে মন, কবিতা পাঠে গানের মূর্ছন

Blog

কাঁথির গর্ব বাংলার মুখ্যমন্ত্রী

:: কাঁথির গর্ব বাংলার মুখ্যমন্ত্রী ::কঠিন বাস্তবের মুখোমুখি লড়াই করে জীবন বাজি রেখে আজ আমাদের ঘরের ছেলে বাংলার মুখ্য শাসনকর্তা। কলকাতার মানুষ হয়তো মনে করেন অথবা না করেন সর্বগুন সম্পন্ন তারাই যারা সম্পূর্ণ মানুষ। কলকাতা ।রাজনীতির শহরায়ন বোধ হয়  রাজ্যকে গ্রাস করেছিল। এই কঠিন বাস্তবের কথা ভাবছিলাম, কিভাবে শহরবাসীর মন থেকে এই আত্মগর্ব সরানো যাবে! জানিনা সবার মনে হয় কিনা ? শহরের কিছু মাতব্বর রাজ্যটাকে নিজের দখল ভেবে বসে আছে।এখন মানুষ ভাত রুটির চেয়ে অর্থের কাঙাল অনেক বেশী। শহরের মানুষের চিন্তা ভাবনা গ্রামের মানুষকে সংক্রমিত করছে । ফেল কড়ি মাখ তেল, কড়ি ছাড়া মানুষ এখ

Blog

রবিঠাকুর

রবিঠাকুর==সুধাংশু রাউৎ---------------------------কি লিখি কেমনে লিখি ;স্বপ্নে তব আনন দেখি। লিখিতে বসিয়া বারে বারে;মনে পড়ে তব মুখটারে,লহ প্রণাম বলি কারে,রবিরে হেরিয়া চমৎকারে। এই গ্রীষ্মের দাবদাহে,শীতল বৈশাখী আনে বয়ে।চকিতে চমকি কাহারে হেরিয়া,শব্দ তরঙ্গে মরেছি ডুবিয়া । কেশরাশি টানিছে পবন,ঘন জটায় ছাইছে গগন,উড়িছে রেনু নয়ন মুদিয়া,কাহার ছায়া ভাবের ঘরে,দলিত মথিত শব্দভারে। অবাক কবি বিশ্ব হেরিয়া,একা রবি উঠিল গাহিয়া,একি ছবি ভোরের আকাশে!২৫ শে বৈশাখ বছরে একবার আসে।।

Blog

পঁচিশে বৈশাখ

পঁচিশে বৈশাখ >এক টাকায় দুই বিঘে ভুবনডাঙা নাম যার, রোজ ভোরে রবির উদয় হতো ছাতিমতলা নাম তার ।কুপাই নদীর তীরে তিনপাহাড় বৈশাখ বসন্তে,মনের দুয়ার খুলতো তোমার কেউ পারেনি জানতে।এগারোয় পা তোমার তখন এ নহে কারো কল্পনা, এক পায়ে তালগাছ তালপুকুরের ধারে সবার আছে জানা। কুমোর পাড়ার গরুর গাড়ি শিলাইদহের পথে, ইচ্ছে করে তোমার দেশে সেই বাংলায় যেতে ।পঁচিশে বৈশাখ জন্মেছিলে তোমায় জানাই শুভ জন্মদিন, নক্ষত্র রূপে সন্ধ্যাকাশে তুমি হয়েছ বিলীন। তুমি বিশ্বকবি হয়েছ ছবি ভাবনায় আছি সারাক্ষণ, তব ছায়া মায়ায় মোর গৃহ হয়ে উঠুক শান্তি নিকেতন।।

Blog

সূর্যোদয়

বাংলা শূন্য হলে হতে পারেআমি ওই ডিলে নাইমানুষে বিশ্বাস আমারতাই মানুষের কাছে যাইহতে পারে সূর্য কোনোদিনউদয় নাও হতে পারেহাত পেতে নেবো দয়াভিক্ষার ঝুলি ভরেমানুষ যদি কোনোদিনসূর্যকে খুঁজে পায়খূঁজে নেবে তার পথবৃদ্ধ বটের ছায়ায়নীতিভ্রষ্ট হয়নি হবে নাপ্রকৃতি কোনোদিনরোজ ফোটা ফুল ঝরে গেলেওকোনোদিন হবে না মলিন।।