রবিঠাকুর==
সুধাংশু রাউৎ
—————————
কি লিখি কেমনে লিখি ;
স্বপ্নে তব আনন দেখি।

লিখিতে বসিয়া বারে বারে;
মনে পড়ে তব মুখটারে,
লহ প্রণাম বলি কারে,
রবিরে হেরিয়া চমৎকারে।

এই গ্রীষ্মের দাবদাহে,
শীতল বৈশাখী আনে বয়ে।
চকিতে চমকি কাহারে হেরিয়া,
শব্দ তরঙ্গে মরেছি ডুবিয়া ।

কেশরাশি টানিছে পবন,
ঘন জটায় ছাইছে গগন,
উড়িছে রেনু নয়ন মুদিয়া,
কাহার ছায়া ভাবের ঘরে,
দলিত মথিত শব্দভারে।

অবাক কবি বিশ্ব হেরিয়া,
একা রবি উঠিল গাহিয়া,
একি ছবি ভোরের আকাশে!
২৫ শে বৈশাখ বছরে একবার আসে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *