মন মর্মর §
আমি একটা সিদ্ধান্ত হঠাৎ নিয়ে নিলাম অনিচ্ছা জন্ম নিল কাজ করার ইচ্ছাকে মেরে
অকাজে কুকাজে মানুষ মেতেছে আজ করবোনা কোন কাজ
খিটখিটে হচ্ছে মেজাজ হিসেব নিকেষ করবোনা কি পেলাম
বেড়াল টা মিউ মিউ করে ঘুরে ফেরে আমার চারিধারে
ক্ষিদে পেয়েছে বুঝি কি করার আছে আমার অনিচ্ছা কাজে
জটিলতা শীরায় শীরায় ত্যাগ করেছি যারে
রাত জাগা পাখি উড়ে গেল মাথার উপরে
একখানা স্বপ্ন ফেলে
এলোমেলো খেলা খেলে
শূন্য হাঁড়ি কলসী ভাসে জলে
কুকুরের ঘেউ ঘেউ শত্রু মিত্র বোঝেনা
হয়েছে বিষবৃক্ষ
যে গাছটি রোপন করে ছিলাম।।
