কিছু মানুষ মাইকে বক্তৃতা করে শোনে অনেকজন
হাততালি দিয়ে তারা ভাষনকে করে সমর্থন
তাদের পেটের চিন্তা নেই খুব আনন্দেই আছে
হাসির খোরাক দাদার ভাষন খেয়ে দুনিয়া বেঁচে আছে
একগ্লাস পানি সারাদিনে না হয় দু গ্লাস
দেশজুড়ে চলছে কেবল দালালের চাষ
কেউ জানেনা এই জগতে কিসের এত অভাব
মান হুঁশ নাই যাদের তাদের পাল্টাবে না স্বভাব।
কথায় ওস্তাদ নেতা হয়েছে করেনা কোন কাজ
হিংসা অহংকার হানাহানিতে জগৎ মেতেছে আজ
মন শক্ত কর বুদ্ধি ধর লাগাতে হবে গতর
মুখের কথায় সরবে না এই জগদ্দল পাথর ।
