🥯 ক্রিসমাস ডে 🥯
দিন ছোট না হলে
বড়দিন কি হত
সদা দেখি ছোটরা
বড়দের মত
নাতিরে দেখে হেসে মরি
দাড়ি গোঁফ সাদা
সান্তাক্লজ সাজা দেখে
চোখে লাগে ধাঁধা
বড়দিন কাকে বলে
সান্তাক্লজ কে তোর হয়
বাপের পকেট কেটে মজা
মোটেই উচিত নয়
নাতি বলে ‘এই যে দাদু
তোমার ওই পাকা পাকা কথা
এক ঘুঁষি মারবো নাকে
করে দেবো ভোঁতা’
যা বাবা, সান্তাক্লজের তত্ত্ব
নাতিরে বোঝাতে গিয়ে
বিপদ ঠাউরে সামলে নিলাম
কেক উপহার দিয়ে
ইতিহাস সে জানবে না
শিখবে না কোনদিন
বোঝাতে গেলে তেড়ে আসে
আজ বড় দুর্দিন
ছেলের জন্ম দিয়ে নাতি পেয়েছি
আর কি আমার চাই
ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি
আর বলার কিছুই নাই
কেক খাও মজা নাও সেন্ট ক্লজের
নাচ দেখাও বাধা দেবে কে
‘ দাদু আমার সঙ্গে নাচ দেখি
আজ ক্রিসমাস ডে’।
🧑🎄🧑🎄🧑🎄🧑🎄🧑🎄

