🤱বন্দি দুজন 🧑🍼
বাটি ছুঁড়ে মারলে ফাটলো মাথা ভীষণ মাথায় ব্যাথা
ক্রোধের শোধ রক্ত নিলে তোমার কিসের মাথা ব্যাথা
যা বাউল তাই ইলিশ মিছে ভাবি থানা পুলিশ
রাগ অভিমান থাকতে পারে আমরা কত বড় ফুলিশ
লজ্জা শরমের মাথা খেয়েছি বাজারে ইলিশ নাই
যা পেয়েছি তা এনেছি সেরা বাউলটাই
তুমি আমায় মারলে আমি ও মারতে পারি
ঘরোয়া মামলা আমি পুরুষ তুমি অবলা নারী
স্বামী স্ত্রীর ঝগড়া ঝাটি প্রেম দিনে রাতে
যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন প্রেম কেন ইলিশের সাথে।
🔹🔹🔹🔹🔹🔹

