🪴 একাকি নির্জনে 🪴
একাকি নির্জনে আনমনে আপনমনে নয়
খোলা চোখ খোলা মনে দেখি নদী আপনমনে বয়
খোলা বায়ু গাছে জলে ছুঁয়ে ছুঁয়ে কানে কানে বলে
কাজ নেই বসে আছ একাকি কেন এই নদী কূলে
সারাদিন কেটে যায় একাকি সূর্যাস্ত পশ্চিমে দেখতে পাই
বাতাস বলছে সবাই ফিরছে ঘরে তোমার কি কোন ঘর নাই
বন্ধু আমার কথা দিয়েছিল আসবে সন্ধ্যা নামার আগে
বলেছিল আসবে নদীর পাড়ে বসতে তার নাকি খুব ভালো লাগে
পাখীদের কলরব মিলিয়ে যাচ্ছে সন্ধ্যা নামছে ধীরে
সময় কি হলো না এখনো বন্ধুর কেন সে কথার খেলাপ করে
কেমনে বোঝাবো তারে কেন বসে আছি নির্জন নদী কুলে
হয়তো বা অপেক্ষায় রোজ কোনদিন এ জীবন যাবে চলে
অপরূপ সান্ধ্য শোভা দেখে মন ভরে বসে আছি বন্ধুর আশে
আর কি বন্ধু কোনদিন আসবে না কথা বলবে না বসবে না মোর পাশে।।
🪴🪴🪴

