আকাশে নিলপরী কেউ দেখেছ নাকি
দেখিনি আমি তাকে সে দিয়ে গেছে ফাঁকি
জোনাকির আলোয় কালোপরী উড়ে যায়
শীতের রোদ্দুরে আকাশের কোলে নিলপরী ঘুমায়
কেউ যদি দেখে থাক বলবে না কখনো
কখন দেখবো তাকে অপেক্ষায় আছি এখনো
হঠাৎ উঠলো ঝড় গাছের মাথা দোল খায় আকাশে
কালো মেঘের ভেলা থরে থরে নিলাকাশে ভাসে
অপলক চোখে তাকিয়ে থাকি দিগন্তের দিকে
বিদ্যুৎ চমকে মুহূর্তে দেখা যায় স্বপ্নের নিলপরীটিকে।
🔹🔹🔹🔹🔹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *