“😝 এক এক দিন শেষ হয়ে যাচ্ছে 😝 “
এক এক দিন করে শেষ হয়ে যাচ্ছে
নাকি নতুন সকাল একদিন বাকী আছে
কল্পনার জন্ম বা মৃত্যু উদরে না শ্মশানে
ভাবতে ভালো না মন্দ সে কথা কে জানে
গোলাপটা ঝুঁকে যায় মাটীর দিকে শুকায়নি এখনো
মাটি আছে জল নেই কে জানে সে মলিন কেন
সে বাঁচে কিভাবে কেউ জানে না তার কি জ্বালা
চাঁদ ডোবে সূর্য ওঠে কে বাঁচে কে মরে কার পালা
কল্পনা কার নাম কে তার পিতা মাতা
বায়ুর কত আয়ু কে তার জন্মদাতা
দিন শেষে নিশীথে যেদিকে তাকাই শুধু শূন্য
শূন্য যদি আঁধার হয় ভাবনা কেন তার জন্য
কল্পনা জঞ্জাল শুধু শূন্য ভরা হতাশা
শুরুর শেষ নাই কুহক সে ছলনার আশা ।
—————-

