🌵 দিনরাত নাই যেখানে 🌵

যখন ভেসে আসে কোলাহল ঘাড়ের যন্ত্রণাটা আরও বেশী কষ্ট দেয়

ঘুমের দেশ পার করে পৌঁছেছি জাগার দেশে ভোর হওয়ার আগে দোয়েলের চীৎকার ঘুম কেড়ে নেয়

তবুও গল্প লেখা শেষ হয়নি লেখনীতে অনবরত কালিঝরা

দিনরাত এক করে কদিন বাঁচবে এই রাত জাগা মানুষেরা

রাতের কোলাহল দিনে পাখীর কলরব থামবে না নাকি কোনদিন

ঘাড়ের ব্যাথাটা কমিয়ে ক্লান্তি কি চোখে আসবে না কোনদিন

ছমাস দিন আর ছমাস রাত যেখানে

অথবা শুধু রাত যেখানে মন যেতে চায় সেখানে

অলেখা ইতিহাসের গল্প শেষ করিবার তরে

জীবন সায়াহ্নে যেতে কি হবে উত্তর মেরু দেশে পৃথিবীর ওপারে ————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *