|| অমর কে কোথা রবে ||
যে মারা গেছে
সে হয়েছে অমর
যে বেঁচে আছে
সেও নাকি অমর
সবাই তো মারা যাবে
অমর কে কোথা রবে
মরতে তো হবেই
অমর কথার মানে কি তবে
অমর হয়ে বেঁচে থাকা
মরার পরে অমর হওয়া
অমর যদি হতে হয়
বন্ধ কর চাওয়া পাওয়া
=======


