<< কলঙ্ক কার >>

চাঁদের কলঙ্ক আছে কে বলে
মুছবে কবে
চাঁদপানা মুখ ধুয়ে ফেল
কালি মোছ তবে
পৃথিবী আঁখি খোল
আঁধার কেটে গেছে
রবি কিরণ সুধা ঢালো
চাঁদ ডুবে গেছে
আকাশের নিল রং
রং নয় অমানিশার রাত্রি
চোখের ভুলে চাঁদের কলঙ্ক
সবাই অন্ধ পথযাত্রী
দিনের সূর্য হোক রাতের চাঁদ হোক
কিংবা তারা
অন্ধের কিবা দিন কি রাত
এই পৃথিবী দীশাহারা
🌙 🌙 🌙

