মনের কথা
কাঁদতে পারিনা তবু কেন
নয়নে অশ্রু ঝরে
দুঃখ আমার নেই কোন
তবু হৃদয় কেমন করে
শরীর হয়েছে অবশ অচল
বৃদ্ধ হয়েছি দুজন
এখনো উড়ে চলেছে বশে নেই
মোদের অবুঝ মন
পিতামাতা ছিলাম আগে
সে কথা মন ভালো জানে
অহরহ খুঁজে বেড়ায় খোঁচা দেয়
তাদের রেখেছ কোনখানে
অবুঝে বোঝাই কত
সন্তান আছে পরবাসে
ফোনে কথা বলে খবর নেয়
তারা কত ভালোবাসে
তাদের সংসার তাদের সন্তানের
তারা পিতামাতা
এখন আমরা বুড়ো হয়েছি
ছিঁড়ে গেছে ওদের মাথার ছাতা
দেহ এখন মূল্যহীন
তাই অশ্রু ঝরাই
বাঁচাটাই অপরাধ
আমরা কারো পিতামাতা নই।
🪴🪴🪴

