⚔️ সরস্বতীর বিচার চাই ⚔️

কার বিচার কে করেফাঁসি হবে কার

চোর চোরের বিচার করেকি নিঠুর নীতি বিধাতার

মোমবাতি আঁধার ভাগায়অন্ধের কি এসে যায়

উন্মত্ত হিংসা যখনসূর্য পশ্চিমে অস্ত যায়

আকাশ কাঁপে বাতাস কাঁপেআর কাঁপে ফুল

ঝড় উঠেছে গাছের ডালেপাঁপড়ি ভেবে না পায় কুল

চলতে চলতে পথে হঠাৎ পথ দাঁড়িয়ে পড়ে

একি বিপদ হায় ঠাকুরকোন বিধাতা কলকাঠি নাড়ে

ডাকাতের ঘরে চোর ঢুকেছেবলছে সবাই

রক্ষা কর মা জননীআমি একলা বাঁচতে চাই

আমি নিরপরাধ সাধু বটে পড়েছি অসাধুর ফাঁদে

ন্যায় অন্যায় বিচারের বানী নিরবে নিভৃতে কাঁদে

মানুষ হাসে মানুষ কাঁদেমানুষকেই বিচার চাইতে হয়

অভয়ার ঘরে চোর ঢুকেছেতিলোত্তমার কিসের ভয়। ——————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *