দূর্গম পথে চলতে গিয়ে পথ যদি ভুল হয়
সংশোধন হবে নাকো সে পথ ভুলতে হয়
ছিল কাঁটার বেড়া সেই পথে চলতে গিয়ে
সরানো যায়নিকো এই অবুঝ মনকে দিয়ে
যতই ভেবেছি সরল সহজ পথে হাঁটবো জীবন ভোর
বন্ধুর হয়েছে ঝড়ঝঞ্ঝায় লক্ষ্যের পথ মোর
নিজের ভুলে পৌঁছাতে পারিনি সেই ঠিকানায়
পথ হারিয়ে কতশত জীবন অকালে ঝরিয়া যায়
আপশোষ করোনা এ জীবনে হবেনা আশা পুরণ
লাগাম লাগাও মনে মনকে উড়তে দিওনা কখন।
🏹🏹🏹🏹🏹
