“শুধু মনটাকে চেন”
যে তোমায় লুকিয়ে দেখে
তাতে আমার ক্ষতি কি?
তোমার যদি লাভ হয় মন দিও
আমি পাষাণ হয়েছি।
তুমিতো ছুঁয়ে আছ আমার দেহ মনে
এক আত্মা অভিন্ন
হয় যদি লাভ, কর লাভ
শুধু মুখ ফুটে বলার জন্য।
মনের ক্ষনিক আবেশ
যদি কেউ প্রেম করে নিবেদন,
আড়াল হোক, তা তুমি
ফিরিয়ো না কখন।
তোমার মনে কি আছে
সে তুমি জান,
মুখের কথা বাদ দিয়ে
শুধু মনটাকে চেন।।
