⛴️ যন্ত্রের ঠাকুর বিশ্বকর্মা 🛳
বিশ্বকর্মা তুমি কোথায় পাইনা তোমায় ফোন করে
সতের নয় দু হাজার চব্বিশ তোমার ওই ফোন নম্বরে
এনগেজ বলছে শুধু মোবাইল তোমার কেমন তৈরী
ভাঙ্গা তরী তীরে পড়ে জগত বলছে এখন কি করি
একবার দাও দেখা তোমার সব যন্ত্রপাতি নিয়ে
নৌকা সারিয়ে দাও প্রভু তোমার পুজা করবো ওপারে গিয়ে
একটা কথা মনে রাখ মানছি তোমার বুদ্ধি ভারী
বুদ্ধির গোড়ায় জল বা ধোঁয়া এসব মোরা সইতে নারি
জগত মাতাল হয়েছে হোক তোমার কি যায় আসে
তোমায় নেশা খেলে পরে মোদের জীবন তরী কেমনে ভাসে।
🛥🛥🛥🛥🛥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *