ভুলের মাশুল
ভুল মানুষ মাত্রই করে
ঠিকটা কি- যদি না কেউ বুঝতে পারে
আকাশে যদি মেঘ থাকে
সূর্যকে ঢেকে রাখে
কেউ কি দেখতে পায় তাকে
বর্ষা আসে মুষলধারে
খাল বিল নদী গাঙ পারে
ভিজতে হবে ভাসতে হবে
কেউ যদি ছাতা না নেয় ভুল করে
মাঝি তার নৌকাখানি
হাল বেয়ে চলছে টানি
উথাল পাথাল নদীর পানি
জানতো যদি ঝড় হবে
নৌকা বেঁধে থাকতো ঘরে
তাইতো মাঝি ভুল করে
তোমার জীবন তোমার ভুলে
ভেসে চলে ঢেউয়ের তালে
কুল কিনারা কি পাবে তুমি
ভুল ভাঙ্গবে মৃত্যুর পরে।

