“তিন বন্ধু”
তিন বন্ধু তিন রকম
কারো সঙ্গে কারোর মিল নাই
তবুও সন্ধ্যায় হেথা হোথা
রোজ বেড়াতে যাওয়া চাই
এক বন্ধু ছেলের বাপ
মেয়ে নাই তার
অন্য বন্ধু মেয়ের বাপ
ছেলে নাই তার
অপর বন্ধু বিয়ে করেনি
ছেলে মেয়ের মর্ম না জানে
মিলতো তিনে রোজ সন্ধ্যায়
প্রান ও মনের টানে
অবসর তিন জনাই
প্রানের কথা বলে
জীবনের রঙ্গমঞ্চে নাটকবাজী
রহস্য যায় খুলে
একজন বলে যার ছেলে নাই
সে খুব সুখী
ছেলে থেকেও পায়না সেবা
সে বড় দুঃখী
অন্যজন বলে ছেলে ভালো
মেলে বৌমার সেবা
মেয়ে যায় পরের ঘরে
সেবা করবে কেবা
তৃতীয় জন বলে ভাই
আমার তো কেউ নাই
সেবা আবার কি জিনিস
তারে কোথায় খুঁজে পাই
কেমন ধারা এ সংসারে
কেনই বা হলাম বাপ
তিন বন্ধুরই দুঃখের জীবন
কি করেছি এমন পাপ
দুঃখ যদি নাই থাকে
সুখ পাবো কোথা থেকে
জীবন নাটক বড় কঠিন
সবাই দুঃখ চেপে রাখে
তিনেরই একই সুর
অন্তরের মিলন হয়
এ জগতে সবাই সবার
কেউ কারো নয়
সুখ দুঃখের জীবন বটে
এ যেন চশমার ফ্রেম
আনন্দে দিন কাটে
অটুট তিন বন্ধুর প্রেম
*****

