“নববর্ষ ২০২৪”
নববর্ষ কিছুই নয়
এ শুধু মনের ভ্রম
সত্তর পার করেছি
তবুও নেয়নি যম
পুরোনো স্বপ্ন যত
বছর যায় বছর আসে
রাজ ও অর্থনীতির কোপে
নতুন স্বপ্ন জলে ভাসে
খুশী আল্হাদ যত
বছরের প্রথম দিন
বাকী ৩৬৪ দিন
একদিন বাদে হবে মলিন
খুশী মানাও কেক খাও
হতে পারে নতুন ২৪
নতুন প্রযুক্তি পেটের খাদ্যে
করছে ভেজাল দিচ্ছে বিষ
নতুন নোট যতই ছাপাও
এসব অর্থনীতির মন্দা
কালোবাজারীরা পকেট কাটে
নয়া প্রযুক্তির ধান্দা
মোবাইলে পয়সা শেষ
কাজ নেই আর এগিয়ে
দেশদ্রোহী হ’ব নাকি
উল্টো কথা লিখতে গিয়ে
সাবধান মানুষ কুপথে আর নয়
শেষ সীমায় এসে গেছি
চোখ কান খোলা রেখে
কোনোভাবে বেঁচে আছি
দুদিনের এধার ওধার
মাঝখানে রাত বারো
পরিবর্তনের করাল গ্রাসে
রক্ষা নাই আর কারো
স্বাগত নতুন ২০২৪
পুরনোটা ফিরিয়ে দাও
তবুও ভালো নতুন আসে
পুরোনো হারিয়ে যায়।


