“আনমনে “
সুধাংশু রাউৎ
একা বসে সাগরের তীরে
ভাবনা অনেক
ঢেউয়ে ভাব ভেসে যাচ্ছে ধীরে ধীরে
সকাল যখন সন্ধ্যা হয়
অনেক ঢেউ এসে চলে গেছে চর ছুঁয়ে
কিরন ছুঁয়েছে সারাদিন
ঝাউর ছায়া বাদ দিয়ে
আমার ছায়া যখন লম্বা হয়ে
পৌঁছালো ঝাউগাছের গোড়ায়
তার ঝরাপাতার খবর
কানে কানে সে জানতে চায়
আমি বলি জানিনা তো
সে বোধ হয় ভেসে গেছে সাগরে।
