৭ বন্ধু জুকীর সাইফনে(সুদীপ মাইতির লেখা)
সুদীপের লেখা থেকে-31.08.2020 ।। চুপি চুপি কথা, শুনতে নেই।। গাড়িতে একটু ফাঁকা ফাঁকা বসা ভালো। এই সময়ে এটা মানা উচিত। তা ঠিক। তবে এইরকম যাওয়াতে যাকে বাদ দিয়ে ভাবা যায় না, বা বলা ভালো ভাবা যেত না, সেই অনিল দাস তো কোরোনা ছাড়াই হারিয়ে গেছে। কিংবা ওই যে অশ্বিনীদা। এক প্রাণোচ্ছল মানুষ তিনিও তো এই আছি এই নেই বলে হটাৎ এরকম এক অপরাহ্নে হারিয়ে গেল। তাই কাছে বসো আরে দূরে থাকো হারাতে আমাদের একদিন হবেই। গতকাল যাত্রার শুরুতে হয়তো একটু বিষাদ এবং কঠিন কথা হয়ে গেলেও থমকে গেল না গাড়ির চাকা।কাঁথি থেকে কুড়ি কিমি দূরে চোদ্দমাইল।রনেনের বাড়ি। ফ্লাক্সে চা করে দাঁড়িয়ে থাকতে বললাম। যাতে
