মানুষ খুন হলে পরে
সাংবাদিক খবর করে
খবর দেখে জনগণ
উথাল পাথাল প্রান মন
কেউ জানে না খূনী কে
পুলিশ ধরে অন্যকে
কেস হয় আদালতে
মানুষ চলে সাক্ষী দিতে
নিরপরাধ যায় জেলে
খুনি বেড়ায় হেসে খেলে
সাংবাদিকের দায় কি
আমরা কেবল খবর দেখি
সত্যের মৃত্যু হয়েছে দেশে
মানুষ লুকিয়ে ছদ্মবেশে
সাংবাদিকরা খেটে মরে
খবর লুটায় ধূলার পরে
মিডিয়ার জন্য জীবন হাতে
সত্যি কি মানুষ আছে এ জগতে!
*****
