“সাগর সঙ্গমে”
প্রকৃত বা অপ্রকৃত বন্ধু বন্ধুই হয়
বন্ধু ছাড়া এ জগতে কেউ কারো নয়
সকালে স্কুটার চেপে চলি দুই বন্ধু
পা বাড়ালেই শৌলায় দেখে আসি সিন্ধু
শৌলা থেকে সমুদ্রপুর ৪ কিমি হয়
কাঁথি থেকে শৌলা ১০ কিমির বেশী নয়
ছেলেবেলায় জাল ফেলে মাছ ধরা ভুলতে কি পারি
নেশায় পায় চল যাই গাঁগে মাছ ধরি
২২শা সমুদ্র গেট পিছাবনি খালে উপচে পড়া পানি
উড়িষ্যা খাল কাঁথি সরপাই সাতমাইল বারমাইল জোড়া জানি
সে থাক সাতমাইল হয়ে বারমাইল স্কুটার ছুটে চলে
চালক বড় হুঁশিয়ার খানাখন্দে ব্রেক করে এই বুঝি কোমর পা যাবে খুলে
তা হোক,সুদীপ সুধাংশু দুই বন্ধু প্রথম অক্ষরে মিল
পরান হৃদয় জোড়া দিয়ে ভগবান করে দিয়েছে সীল
বারমাইল পার করে যাই ২২ শা গেটে
বৈশাখের দাবদাহে মাছ ধরার নেশা তখন গিয়েছে কেটে
বাতাস পুড়ছে জলে আগুন জেলের মাথা গরম
মাছেরা সব লুকিয়ে আছে যেখানে গরম কম
জালটা বাঁধা ছিল স্কুটারের পেছন ক্যারিয়ারে
পোড়া কপাল পাইনা খুঁজে জাল খুলে পড়লো কি করে
আমি বলি সুদীপ ভায়া জেলের কাছে যে ক’টি মাছ পাওয়া যায়
তাই নিয়ে ঘর চল জাল ফেলে কাজ নেই এই একমাত্র উপায়
রসময় দাস কৃষ্ণখয়রাতীবাড় সে নয়কো জেলে
ঘরের মাছ যা ধরেছিল সব দিল ঢেলে
দাবদাহে গরম লিকার দোকানদার গৌরাঙ্গ মাইতি দিল
চা পানে ঠান্ডা হয়ে ঘরপানে রওনা দিলাম এই কপালে ছিল
গল্পটা খুব ভালো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে
রহস্য থাকলেও থাকতে পারে হয়তো লুকিয়ে আছে।
