Blog

আগুন লেগেছে ঘরে

আগুন লেগেছে ঘরে= আগুন লেগেছে গেল সনে শুভ দেখি নতুনে, জ্বলছে আগুন ধিকিধিকি শীতল বাতাস বইছে জোরে নতুন আশা জাগে মনে। আগুন আগুন, লেগেছে আগুন কোনখানে ? অনেকেই বলছে বছর শেষ হবে যেখানে। সেকি! নতুন বছর আসলো ওই আর কি তবে রক্ষা নাই? নতুন বছর নতুন সাজে চারদিকে রনডঙ্কা বাজে। জলে আগুন স্থলে আগুন আগুন লেগেছে ঘরে ঘরে, সীমান্তে জ্বলছে আগুন মানুষ মারে আর মরে । হৃদয়ে জ্বলছে তুষের আগুন মনে আগুন জ্বালাতন করে। আকাশে আগুন বাতাসে আগুন পেটে আগুন- আগুন রাজনীতির ঘরে। বর্ষ শুরু শীতের কোপে মানুষ জমে বরফ নেতা মন্ত্রী দেদার ফূর্তি করে। বাজারে আগুন টাকা পুড়ছে র

Blog

নতুনের আগমনে (স্বপ্নমায়া হিংলাজ সন্মাননা)

নতুনের আগমনে=  বছরের শেষ দিনে আবেগময়স্মৃতিগুলি হবে অচেনাছবি হয়ে রবে পড়ে মনের পাতায়দিনগুলি পাল্টাবে যুগ যুগ ধরেরাত দিন চন্দ্র সূর্য আকাশ নক্ষত্রসকাল সন্ধ্যা বদলাবে না নতুন বছরে নতুন সূর্যকখনো হয়না নতুননতুনের মাঝে পুরোনো বাঁচেস্মৃতির আলো জ্বেলেআনন্দ উচ্ছ্বাস পুরোনো হবেনতুন বছর এলেস্মৃতি সততই মধুর হয়উড়াই নতুনের কেতন বছর শেষ বছর শুরুসবই মানুষের চেতনাশুরু শেষ পুরোনো নতুননতুন বর্ষ হোক শুভমানুষ যদি মানুষ হয়তবেই বর্ষ হবে নব খুশী আনন্দে ভরে উঠুক নতুন বছর বছর অচেনা হোক চেনা।

Blog

অরন্যের অধিকার

অরন্যের অধিকার=অরন্যের সন্তান প্রাণীকুল বিশ্ব সৃষ্টির প্রয়াস কোষে,তফাৎ কি দেব ও দানবে তফাৎ কি জানোয়ার মানুষে,সৃষ্টির রহস্য ভেদ করে পারেনি জানতে বিজ্ঞান বিশ্বে,আবেগ বা বেদনা জীবন যন্ত্রণা সবই মানুষের, পূর্ণচ্ছেদ শেষে ।জীববৈচিত্র্য জগতে বৃক্ষ কি বাঁচে মরুতে বাঁচার ইচ্ছা সাধ শান্তি সব মানুষের হাতে অরন্যের ইচ্ছা তার সন্তানদের রক্ষা করা মানুষেরে নয়,অরন্য সাফ করে ঘর বাঁধতে মানুষের কেন ইচ্ছা হয়?মনের সাধ জীবকুলে কেবল মানুষেরই আছে,মন নেই অরন্যের নেই কোন অধিকার সে কেমনে বাঁচে ?সাহারা ডাকে অরন্য ও মানুষে 'আমি সন্তানহারা,'অরন্য ও মানুষে বিরোধ চিরকাল এর বিচার করবে কারা? 

Blog

বড়দিনের অভিমান

বড়দিনের অভিমান= বড়দিনের অভিমান=নাতি বলে বড়দিনে পিকনিক মন ছটফট করেকেক কাটা কেক খাওয়া ও সব হবে পরেনাতির মুখে এমন কথা কখনো শুনিনি আগেপিকনিক করতে নাতির বড় মজা লাগেনাতিরে বুঝিয়ে বলি বড়দিনে কেউ পিকনিক করেস্পট পাবো না ভর্তি লোক আজ সমুদ্র ধারেভাবি মনে আমার মতন হয়তো সবাই যদি ভাবেএমন ঘটনা ঘটবে কি দীঘা জনশূন্য হবেঅভিমানে বা রাগে নাতি নোয়ায় তার মাথাদুজনারই দুঃখ ভারী কেউ কি বোঝে দাদু নাতির কথাহাত ধরে চলেছে দাদু গুটি গুটি করেসদা বাজছে করুন সুর তার মনোবীণার তারেচল দাদু দেখি গিয়ে কেমন ভীড় সবাই  পিকনিক করেহাঁটতে হাঁটতে দুই বন্ধু পৌঁছে গেলাম দীঘার সমুদ্র তীরে 

Blog

অশ্রু যখন দাঁড়িয়ে পড়ে

=অশ্রু যখন দাঁড়িয়ে পড়ে =অশ্রু যখন দাঁড়িয়ে পড়েবেদনা তখন খালের ধারেখাল যখন নদীতে মেশেচোখের জল গড়িয়ে পড়ে সাগর সাগর খেলা নয়নেউথাল পাথাল ঢেউ জলেহৃদয় নাচে ঢেউয়ের তালেবেদনা বাড়ে ক্ষনে ক্ষনে মনের কেন হয়না মরনহৃদয় যখন আত্মহারাআছে কোথাও শান্তির খোঁজবেদনারে করতে হরন।।