বাগান সারাবছর=
সকাল থেকে সন্ধ্যে একটি ছাড়া বেশী নয়
তবে সারি বলা মুশকিল লাইন বাড়ে কখনো কম হয়
বীজ বপন বা রোপণ
ঋতু মাস ভেবে চিন্তে মাটি তৈরী রোজ
হয়না কিছু কিনতে
সূর্যের আলোয় জল লাগে আবার লাগে না
ফুল ফল বলে সার আছে মাটিতে
চাষ করি বছরভর ফলন ভালো না
সর্বসাকুল্যে তিনশো পঁয়ষট্টি দিন
রোদ জল ঝড় পোকামাকড়
ওষুধ না দিয়ে চাষ বারোমাস
দিয়েছি ঘুন ধরা মানুষের হাড়
কেউ বলেছে ভালো কারো পরিহাস
অনেকের শব্দহীন মন্তব্য
কে জানে কোথায় গন্তব্য
ফুল জলে ভেজা কাগজের পাতা
ফসল জীর্ণশীর্ণ তিনশ পঁয়ষট্টি কবিতা।

