মহাশূন্যে একটা জগৎ খুঁজে চলেছি জীবনভর
সেই জগতের একটি গ্রহে দিতে হবে আমার কবর
শেষের লাইনটা আগে এলো যখন যেভাবে মনে আসে
বছর বছর সাত দশক খুঁজে চলেছি পৃথিবী আছে আমার পাশে
মন চলে পাখনা মেলে মহাশূন্যে সৌরজগত দেবো পাড়ি
ঘরে আগুন পেটে আগুন কাল উনুনে চড়বে না হাঁড়ি
কল্পজগত কোথাও আছে মন বলছে নিরবধি
দিশাহারা নাবিক প্রবর বইছে হাল কুলকিনারা পায় যদি
গভীর রাতে জানা গেল আর এক জগতে একটি গ্রহ আছে
কাল যদি যেতে পারি খবর দেবো ওখানে পৌঁছে।।

