আমার নমস্কার – ছবি
=কলির সকাল=পূব আকাশে সূর্য উঁকি দেওয়ার আগেই মধ্য গগনে একাদশীর একফালি চাঁদ ভেসে যাওয়া মেঘের আড়ালে লুকোচুরি খেলছিল। সকাল হয় হয় এরকম সময়ে আমরা তিন বন্ধু প্রাতঃভ্রমনে বেরিয়ে রোজকার মতো নিমতলায় বসেছি। আমি, পুলক ও কমল। কমল রাজনীতি বা দলীয় চিন্তা ভাবনায় থাকে, পুলক সবেতেই আছে আবার নেই, আমি গল্পবাজ নাটুকে ওদের সমর্থক। কমলকে একটু আনমনা দেখে আমি বললাম 'একটা গল্প বলি শোন, নিমগাছের গল্প'।খড়্গপুরের কাছাকাছি এক নিমপুরা গ্রাম। গ্রামের মাঝামাঝি রাস্তার ধারে প্রায় একশো বছর পুরনো একটি নিমগাছ। এই গ্রামের মানুষ প্রায় আদিবাসী বাদবাকী অন্য। একটি মাত্র ব্রাক্ষ্মণ পরিবার। গ্র