আনমনে
ষষ্ঠীর দিনে ঘরের দাওয়ায় বসে, বেড়ার ধারে।
ফুটেছে হলুদ ঝিঙ্গাফুল
দুই প্রজাপতি খেলা করে ফুলের পরে
সন্ধ্যাতারা উঁকি মারে
সোনামণি তাকিয়ে আছে আনমনে
এক দোয়েল হঠাৎ ছোঁ মেরে
উড়ে এসে এক প্রজাপতি ধরে।
চমক ভাঙ্গে সোনামনির
আর এক ফুলের উপর একলা বসে
আবার দোয়েল ফুড়ুৎ করে
যেই না এলো ধরতে তারে
অমনি সোনা তাড়া করে
অদৃশ্য হলো দুয়ে, থাকলো শুধু ফুল।
সোনার ভাব কাটলো যখন,
চোখের জল থামলো তখন।
গত পূজোর এমন দিনে
মা গিয়েছে বিসর্জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *