বাংলা শূন্য হলে হতে পারে
আমি ওই ডিলে নাই
মানুষে বিশ্বাস আমার
তাই মানুষের কাছে যাই
হতে পারে সূর্য কোনোদিন
উদয় নাও হতে পারে
হাত পেতে নেবো দয়া
ভিক্ষার ঝুলি ভরে
মানুষ যদি কোনোদিন
সূর্যকে খুঁজে পায়
খূঁজে নেবে তার পথ
বৃদ্ধ বটের ছায়ায়
নীতিভ্রষ্ট হয়নি হবে না
প্রকৃতি কোনোদিন
রোজ ফোটা ফুল ঝরে গেলেও
কোনোদিন হবে না মলিন।।

