= মায়ের রক্তে =
মায়ের রক্তে জন্ম নিয়েছি
শরীরে মায়ের রক্ত
দেশ আমাদের মা
ধর্মে ধর্মে খুনোখুনি হানাহানি
মায়ের কি রক্ত ঝরে না
মায়ের কোল ফাঁকা কর
মায়ের জন্য রক্ত দিতে চাই
হতে চাই সৈনিক
আগ্নেয়াস্ত্র করছো প্রয়োগ
কত নিরীহ প্রান
বলি হচ্ছে দৈনিক
ধর্মান্ধ উজবুকের দল
তোমার মা আমার মা
জন্ম একই মায়ের কোলে
একটি গাছে দশটি গোলাপ
রোজ পাঁপড়ি মেলে
স্বর্গ নরক একই জায়গা
ধর্মে কোন ভেদ নাই
মায়ের কাছে ক্ষমা চাও
মা মাগো দাও চরনে ঠাঁই
বন্ধ কর এই যুদ্ধ
মাথায় রক্তচাপ কমাও
ভাই ভাই হিংসা ভুলে
মায়ের কোলে আশ্রয় নাও
যুদ্ধের জিগীর তুলে
হত্যালীলা কর
বাজাও দামামা
দেশটা সবার
ক্ষমা সেই করতে পারে
সে মোদের মা।।

