কি লিখবো কেন লিখবো
            সদাই ভাবি আপনমনে
রক্তচাপে ছন্দ হারায়
              প্রশ্ন করি মনে মনে
দেখা আর লেখা
              তাতে কার কিবা এসে যায়
ভাগ্য যখন বিধাতার
              তাঁরই লেখা এই কপালটায়
শব্দগুলো মাথায় ঘোরে
                 কেমন যেন এলোমেলো
ভাব ভাবনা মিলছে না
                  সাদা কাগজ অক্ষর কালো
কল্পনা করা ভালো
                  যদি কখনো সত্যি হয়
সব সত্যি লিখলে আবার
                  কল্পনা করা ঠিক নয়

পঁচিশা বৈশাখের এই দিনে
কবি নেই মোদের সনে
সহজ সত্য লিখে কবি
হলেন তিনি বিশ্বকবি

যা লিখেছেন জীবন সারা
              আর কিছু কি আছে বাকী
বৃথা চেষ্টা এই অধমের
              নিজেকে নিজেই দিচ্ছি ফাঁকি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *