🪻 ব্যাথা 🪻
খুব জানতে ইচ্ছে করে
ব্যাথা কজনার আছে
না শুধু আমার
বুঝতে চেয়ে বোঝাতে পারিনা
আমার মনের কাছে
শুধু ভেবে মরি সকলের তরে
আমি যে নেই আমার ঘরে
অহরহ ব্যাথা দেয় মানুষের যন্ত্রণায়
কেউ বলে এ ব্যাথা সে ব্যাথা নয়
এ যে জীবন যুদ্ধের খেলা
আমি কি জানতে পারি
অন্যের কি জ্বালা
জীবন পাখী থেমে যায়
ওড়েনা কখনো
ব্যাথা কমে যায় চলে যায়
মন যদি উড়ে যায় কখনো সখনো
শরীর খোঁজে সখাকে
দেখা নাহি পায়
জীবন শেষ হয় অকালে
সব ব্যাথা থামে বেদনায়
এ ব্যাথা কি যে ব্যাথা
বোঝে কি আনজনে
সখা মরমে মরেছি
সদা ভাবি মনে মনে।
🪴🪴🪴

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *