🍀আশা বাঁচে ও বাঁচায়🍀
গত বছরের যত আশা সব পার করেছি বছর ধরে কেউ জানতে চায়নি –
কি পেয়েছি আর কি পাইনি
আমি নিজে জানি যা কাউকে বলিনি
এক এক আশা পার করে নিরাশায় শেষ হয়েছে বছর
হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পরে উঠে দেখি সামনে নতুন দাঁড়িয়ে
আবার আশায় বুক বেঁধে এগিয়ে চলা তার চেয়ে মৃত্যু ভালো নয় কী আমার
কে যেন বললো ভাবনাটা ঠিক না চেষ্টা প্রধান সহায়
তাকিয়ে দেখি হাতছানি কার!
আশার ছলনে ভুলি অমর তো হব না
চিতাভস্মে আশার স্মৃতি থেকে যাবে
জীবন অনেক – আমার একটা- ক্ষতি কার
কে বেঁচেছে কতদিন- এই সংসারটাই অসার
অনেক বছর শেষ হয়ে গেলেও
শেষ বছরেও বেঁচে থাকে আশা।
♦️♦️♦️♦️♦️

