==নতুনের আগমনে==
নতুন চির নবীন এসো তুমি মোদের ঘরে
দু হাজার পঁচিশ দীপ জ্বালিয়ে দিক বিদিক আলো করে
যা হয়েছে তা হয়েছে ভেবে কি লাভ পুরোনো বিদায় কালে
নতুন করে ভাবতে হবে আসছে দিন কাল সকালে
তৈরি হও কোমর বাঁধো শিরদাঁড়া শক্ত করে
জীবন যুদ্ধে লড়তে হবে ভাই বন্ধু সবার তরে
আবেগ আর হতাশার নেইকো ঠাঁই এ জগতে
মৃত্যুকে জয় করতে হবে মানুষকে নিয়ে মানুষের সাথে
নতুন বছর পুরনো হবে সবই নিজের কর্মফলে
ঘুরে ফিরে আসবে নতুন তোমার কর্মের পুন্য ফলে
হাতে হাত মিলাও মজা নাও নতুন আসছে খুশীর খবর
নতুন আসে পুরোনো যায় স্বাগত নতুন বছর।
🔹🔹🔹🔹🔹
