✒️ খোলা মনে প্রানের কথা ✍️
খোলা মনে প্রানের কথা
লেখ যে যত পারো
রাগ দুঃখ অভিমান
থাকবে না আর কারো
তুমি হাস সবাই কে হাসাও
তোমার কলমের জোর
যম এলে দেখে ভয় পাবে
কপাল লিখনের বহর
কলিকাল গুলি মার
লেখার জুড়ি নেই
লেখক কবি বেঁচে আছে
তাদের গল্প কবিতাতেই
ওগো মানুষ প্রনাম তোমায়
তুমি সৃষ্টিকর্তা ত্রাতা
হাত কলম না চললেও মুখে বল
মোবাইলে লেখ গুগল শিক্ষাদাতা।
———

