=মায়ের ইচ্ছা=
সবই মায়ের ইচ্ছা
ইচ্ছাময়ী মা
মায়ের চরন ছাড়া
কিছুই জানি না
আমার মা স্বর্গে গেছেন
আমার কেউ নেই
সব মায়ের ভেতর
আমার মাকে দেখতে পাই
ইচ্ছা পূরণ করতে মায়ের
সঙ্গী আমি তার
সুদীপ মাইতি বন্ধু আমার
জেলার লিড ব্যাংক ম্যানেজার
অবসরের পরে কাজ নিয়েছে
করতে মায়ের ইচ্ছা পূরণ
ছিয়াশি বয়স মায়ের সঙ্গে চলে
মায়েদের করতে দুঃখ হরন
অনাথ মায়েদের আবাস ভুমিতে
গেলাম তার সাথে
মায়ের ইচ্ছায় গরম চাদর
মা তুলে দিলেন তাদের হাতে
হাসিমুখ দেখে মায়েদের
জীবন ধন্য হলো
এমন দৃশ্য দেখে আমার
মন ভরে গেল
অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম
শিশুদের স্কুলে
গরীব মানুষদের কাছে পৌঁছে যাচ্ছে
মায়ের ইচ্ছা পূরণ করবে বলে
এমন মায়ের এমন ছেলে
সবাই যদি হয়
মায়েদের দুঃখ যাবে চলে
করবে বিশ্বজয়
মা আকাশ মা বায়ু মা জল
মা জীবন মরন
মায়ের পায়ে জীবন সঁপেছে
করবে ইচ্ছা পূরণ
এমন একজন মাতৃভক্ত
দেখেনি কেউ
মাতৃহারা হয়েও আমার মনে
উঠছে মায়ের ঢেউ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *