😃 চোরের সাজা 😃
চোরের ঘরে হচ্ছে চুরি কে এই চোর
বলবো কারে কে কার যুগটা কলি ঘোর
মায়ের কপালে সোনার চোখ দাতা রামশঙ্কর
পৈতে গলায় করেন পূজা সন্ধ্যা সকাল নিতে মায়ের বর
অনেক নাম ডাক তার দাতা সওদাগর
মায়ের দয়ায় বাড়ছে ধন দয়ালু রামশঙ্কর
চন্ডীতলায় চন্ডীপূজা করেন নিজ হাতে
চণ্ডীপাঠ করেন যখন কেউ থাকে না সাথে
থানার বড় বাবু বড় ভক্ত রোজ মন্দিরে আসা চাই
মন্ত্রপাঠ করেন সঙ্গে ভক্তির অভাব নাই
গ্রাম জুড়ে হচ্ছে চুরি বড় বাবু নাজেহাল
অভিযোগ নিয়ে ছুটছে মানুষ সন্ধ্যা দুপুর সকাল
পার্টি নেতা রতন কুমার রামশঙ্করের জেঠতুতো ভাই
কানের দুল গলার হার টাকা পঞ্চাশ হাজার চুরি হলো তার ঘরেতেই
রাম রতন খুব চালাক ওসির কাছে নাহি যায়
স্যাকরার কাছে খবর নিয়ে সব জানতে পায়
হঠাৎ দেখে স্যাকরার দোকানে মা চন্ডীর চোখ
সোনার বদলে পেতল চন্ডীর মাথায় দেখে দিতে গিয়ে ভোগ
পূজারী ডাকাত রামশঙ্কর মায়ের পায়ে যেই না প্রনাম করে
এক কোপে বলি দেয় রাম রতন খড়্গ হাতে ধরে
যাবজ্জীবন কারাদণ্ড সাজা হলো তার
সেই গ্রামে কোনদিন চুরি ডাকাতি হয়নি আর।
+++++++++
