“লক্ষ্যস্থির “
(মার্চ, ১৯৭৮)
প্রচন্ড ইচ্ছা ধনুকের ছিলায়
তর্জনী ও মধ্যমার টানে টান টান – ছোঁড়ে-
তীরটা ফিরে আসে সবেগে নিজের দিকে নিরাশার অন্ধকারে –
সদ্য ফোটা গোলাপের রং কালো।
যৌবন উন্মাদনার দিকে সেতো সৃষ্টির উত্তরাধিকারী নয়।
ইচ্ছার ফল জয় আর প্রশংসা কর্পুরের মত উবে যায়।
জ্বরে হাড় ভাঙ্গে – কষ্ট শুধু কষ্ট,ভয় আর ভয়।
সম্মিলিত প্রচেষ্টা এগিয়ে দিল তাকে। পুনরায় লক্ষ্যস্থির – তীর ছোটে সাঁই সাঁই রবে-ছুটে চলে – লক্ষ্যভেদ হয়।
প্রচন্ড গর্জনে পৃথিবী ফেটে চৌচির হয়। মরুভূমির বুকে একটি লাল গোলাপ কুঁড়ি, প্রথম কলি ফুটবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *