“ভয়”
লজ্জা ঘৃণা ভয়
এ তিন থাকতে নয়
আমার তিনের কোনটা নেই
তবে লাগে কেন ভয়
কাউকে কোন কটু কথা
বলিনি কোনদিন
মিথ্যা বলিনি করিনি চুরি
কাউকে ভাবিনি হীন
সমাজ সেবায় মন সঁপেছি
করছি দেশ দশের কাজ
বিহ্বল চিত্ত উদ্বেল হৃদয়
কিসের ভয় লাজ
দিনের শেষে সন্ধ্যা নামে
রাত্রি আঁধার ছায়
পশ্চিমে লাল সূর্য
যখন অস্ত যায়
দুরু দুরু বুক কেন করে
কারে ভয় করি
আসবে এবার নামবে চোখে
নিশুতি রাত তারই ভয়ে মরি
ভয়হীন মানুষ কি আছে
এই পৃথিবীতে
তিনের কোনটা নেই
এমন মানুষ কোথা এ জগতে
ধরাকে সরা জ্ঞান করছে
এই নরনারী গন
এরই ভেতর লুকিয়ে আছে
ভয় সর্বক্ষণ
হৃদয় হোক উদার
আর চাওয়া পাওয়া নয়
তবেই ভয় করবে জয়
কেটে যাবে ভয়
কাঁটার যন্ত্রনা সইতে হবে
যে সয় সে রয়
বাধা বিপদ সরে যাবে
থাকবে না কোন ভয়
বেদ বেদান্ত শাস্ত্রমতে
গুনিজনে কয়
এই তিনকে ত্যাগ কর
লজ্জা ঘৃণা ভয়।
              *****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *