জন্মমাটি ✍️ Janmamati
= জন্মমাটি =জন্মেছি এক গাঁয়ে,ছাগ পাড়া গ্রাম।কভু ঝড় কভু বাদল,বাদলপুর নাম।।শৈশব গেছে সুখে দুঃখে,তেরোশো আঠান্ন সাল।গাঁয়ের বুক চিরে গেছে,উড়িষ্যার খাল।।কুঁড়ে হলেও শান্তি,বসলে খালের ধারে।পারাপারের চাপ ছিল,মালী তদারকি করে।।চাপে চেপে ওপারে,জল ছুঁয়ে যেতাম।ভাবি খালে ভেসে গেলে,সাগরের দেখা পেতাম।।উনিশশো উনসত্তর,বন্যায় ডুবে হলো সাগর।ভাসলো দেশ ভাসলো গ্রাম,হলো না খোঁজা সাগর।।স্বপ্ন অনেক শিশুমনে,এখন খুঁজে ফিরি।বন্যায় ডুবলো গ্রাম ঘর,ভাসাই কলার তরী।।সমুদ্র জল যখন টেনে নিল,ঘর হযেছে শ্মশান।খাল বিল পুকুর ডোবা,সবই সমান সমান।।কোথায় কাঁকুড়ি ,চিচিঙ্গা ,তরিফুল।মক্কা মাইলয় পেট ভরে না,ক
