Blog

জন্মমাটি ✍️ Janmamati

= জন্মমাটি =জন্মেছি এক গাঁয়ে,ছাগ পাড়া গ্রাম।কভু ঝড় কভু বাদল,বাদলপুর নাম।।শৈশব গেছে সুখে দুঃখে,তেরোশো আঠান্ন সাল।গাঁয়ের বুক চিরে গেছে,উড়িষ্যার খাল।।কুঁড়ে হলেও শান্তি,বসলে খালের ধারে।পারাপারের চাপ ছিল,মালী তদারকি করে।।চাপে চেপে ওপারে,জল ছুঁয়ে যেতাম।ভাবি খালে ভেসে গেলে,সাগরের দেখা পেতাম।।উনিশশো উনসত্তর,বন্যায় ডুবে হলো সাগর।ভাসলো দেশ ভাসলো গ্রাম,হলো না খোঁজা সাগর।।স্বপ্ন অনেক শিশুমনে,এখন খুঁজে ফিরি।বন্যায় ডুবলো গ্রাম ঘর,ভাসাই কলার তরী।।সমুদ্র জল যখন টেনে নিল,ঘর হযেছে শ্মশান।খাল বিল পুকুর ডোবা,সবই সমান সমান।।কোথায় কাঁকুড়ি ,চিচিঙ্গা ,তরিফুল।মক্কা মাইলয় পেট ভরে না,ক

Blog

আনমনে/Anmone

আনমনেষষ্ঠীর দিনে ঘরের দাওয়ায় বসে, বেড়ার ধারে।ফুটেছে হলুদ ঝিঙ্গাফুলদুই প্রজাপতি খেলা করে ফুলের পরেসন্ধ্যাতারা উঁকি মারেসোনামণি তাকিয়ে আছে আনমনেএক দোয়েল হঠাৎ ছোঁ মেরেউড়ে এসে এক প্রজাপতি ধরে।চমক ভাঙ্গে সোনামনিরআর এক ফুলের উপর একলা বসেআবার দোয়েল ফুড়ুৎ করেযেই না এলো ধরতে তারেঅমনি সোনা তাড়া করেঅদৃশ্য হলো দুয়ে, থাকলো শুধু ফুল।সোনার ভাব কাটলো যখন,চোখের জল থামলো তখন।গত পূজোর এমন দিনেমা গিয়েছে বিসর্জনে।