কমল বাবুর হাতে বাজার ব্যাগ অন্য হাতে ছাতা
বউ বলে রাইস অয়েল নুন দুধ স্যাম্পু এক পাতা
সুজি আটা ময়দা জিরা আনবে ছোলার ডাল
চিনি লংকা গুঁড়া গরম সিঙ্গাড়া হয় যেন ঝাল
চুপচাপ চলেন কমল বাবু পায়ে বাজার চটি
কথা বাড়ালেই বৌ খচে ধরবে কষে বঁটি
আকাশ পানে চেয়ে দেখেন মেঘ হয়েছে কালো
ছাতা আছে মা কালী আছেন সবই হবে ভালো
দোকানদার অমল বলেন আসুন কমল দাদা
কি দেবো ফর্দ দিন চাল ডিম পেঁয়াজ রসুন আদা ?
ফর্দ কোথায়? তোমার বৌদি কে তো তুমি চেন
অকারন মাথা খাচ্ছ সব গুলিয়ে দিচ্ছ কেন?
তোমার দোকানের ভূষিমালের সব নাম বলতে হবে
তাহলেই খুব দ্রুত আমার মেমোরি খুলে যাবে
অমল বলে নুন দুধ স্যাম্পু লংকা চিনি ছোলার ডাল
রাইস অয়েল সুজি আটা ময়দা জিরা এই কটা মাল
কমল -কি করে বুঝলে ভাই এতদিন যা বুঝিনি?
কেন? বৌদির মোবাইলে কথা হয় নম্বর আমি জানি
একদম ঠিক কিন্ত একটা মাল নেই তোমার কাছে
পেয়ে যাবো গরম সিঙ্গাড়া চপ দোকানে আছে
অমল তোমার বুদ্ধি ভারী তুমিই বোঝ বৌদির মন
রুদ্রমূর্তি দূর্গা যেন ক্ষেপে থাকে সারাক্ষন
ভরা ব্যাগে উপরে রাখেন দুধ প্যাকেট চিনি
এবার যাই চপ দোকানে গরম সিঙ্গাড়া কিনি
গরম সিঙ্গাড়া ব্যাগে রাখেন দুধ প্যাকেটের ধারে
গরম পেয়ে দুধের প্যাকেট কখন ফুটো হয়ে ঝরে
চিনি দুধ মিলেমিশে একাকার হ’ল
হঠাৎ দমকা হাওয়া ঝড়বৃষ্টি এলো
শিকের খোঁচায় তেলের প্যাকেট ফুটো হয়ে ঝরে
মাথায় তেল জামায় তেল গায়ে তেল বৃষ্টি মুষলধারে
হরির নাম নিয়ে কমল বাবু দেখেন ঘরে পৌঁছে
তেল দুধ চিনি নুন ছাড়া আর সবই আছে
কমল বাবুর অবস্থা দেখে বউ দরজা বন্ধ করে
গাল পাড়ে ইংরেজিতে ঢুকতে দেয়না ঘরে
এত রাগ কিসের তরে বউর এ কেমন ধারা!
এর চেয়ে গোনা ভালো আকাশে কত তারা!
রাগের আর দোষ কি অনুরাগের চেয়ে
মাথায় উঠেছে বউ সোহাগ আদর পেয়ে।


হাসির ফোয়ারা য় কমলবাবু অতিষ্ঠ।
Thankyou