তেডুবী মা মনসা মন্দির
মা মনসা হিন্দুধর্মের লৌকিক সর্পদেবী। কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল আমাদের মেদিনীপুরের অজ পাড়াগাঁ তেডুবি গ্রামে।আজ থেকে ৫০ বছর আগে লোকমুখে শোনা।তেডুবী পল্লী উন্নয়ন সংঘ মা মনসার মন্দির প্রতিষ্ঠা করেন বাংলা ১৩৮২ সালে।আমার যখন ২০ বছর বয়স ঠিক সেই সময় ওই গ্রামের এক পরিবার সাপে কাটা সাত বছরের এক সন্তানকে ওঝা দেখিয়ে বাঁচাতে না পারায় মনসা গাছের তলায় ফেলে রেখে গেছিল। পরের দিন সকালে সেই ছেলে ঘরে ফিরে আসে। অবাক গ্রামবাসী পরবর্তীকালে সেই পদ্ধতিতে সাপেকাটা রোগীকে ওই মনসাতলায় ফেলে দিয়ে গেলে নাকি জীবন ফিরে পায়।সেই থেকে গ্রাম গ্রামান্তরে জেলা এমনকি সারা রাজ্যে এই খবর ছড়িয়ে পড়ে,
